নগর প্রতিবেদক: চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ কতে হবে।এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক শাহদাত হোসেন।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বললেন।

তিনি বলেন, সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীকে সেবা ও স্বস্তি দিতে কাজ করে যাচ্ছেন। তবে তার উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ প্রচার হচ্ছে না। শুধু সিটি করপোরেশন নয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী বললেন, বিএনপি সরকার গঠনের আগেই ডা. শাহাদাত হোসেন নগরীর উন্নয়নে কাজ শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

নগরীর যানজট ও ফুটপাতের সমস্যা সমাধানে হকারদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দিয়ে তিনি জানান, হকারদের উচ্ছেদ করলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাই তাদের অন্য কোথাও পুনর্বাসন করা যায় কি না, তা সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে। নগরীর যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আর এস এম নসরুল কাদের, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবুল হাসেম মোহাম্মদ বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।