নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এনআইডি কার্যক্রম সেবায় কঠোর নজরদারীর ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলার বিশেষ কমিটির সভায়। অনুষ্ঠিত এই সভায় বলা হয় রোহিঙ্গা জনগোষ্ঠির কেউ যেন এনআইডি কার্যক্রমসেবা না পায়। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে গত ২৬ জুন বুধবার সকাল ১১টায় এনআইডি কার্ডের আবেদন যাচাইয়ের বিশেষ কমিটির এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকতা মুহাম্মদ ইনামুল হাসান।
বিশেষ কমিটির এ সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুর শুক্কুর।
সভায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান জয়নুল আবেদীন ও চেয়ারম্যান এ ওয়াহেদ বক্তব্য রাখেন। অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনায় (ভূমি) নাজমুল লায়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও গোয়ান্দা সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যরা।
রোহিঙ্গা জনগোষ্ঠির কেউ যেন কোন ভাবেই এনআইডি কার্যক্রম সেবার সুযোগ গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এনআইডি কার্ড সেবা কার্যক্রমে স্থানীয় কেউ যেন হয়রানী স্বীকার না হয় সেদিকে লক্ষ্যে রাখতে হবে।
সভায় বলা হয়, কোন দালাল নয়, সেবা প্রার্থীরা সরাসরি অফিসে সেবা গ্রহণ করবেন। এব্যাপারে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে বিশেষ কমিটির এসভায়।




