চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে জেলের জালে আটকা পড়েছে একটি বড় আকৃতির অজগর সাপ। আজ রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার বাসিন্দা মো. খোকন নামের এক জালে এই সাপটি আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন। তিনি বলেন, সকালে ফাসিয়াখালী সাইরাখালী এলাকার পশ্চিমে চারাইল্যাখালে মাছ ধরতে যায় স্থানীয় জেলে খোকন নামে এক ব্যক্তি। ওইসময় মাছ ধরার এক পর্যায়ে জালে আটকা পড়ে বড় একটি অজগর সাপ। এটি লম্বায় ১০ ফুট হতে পারে।
ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, অজগর সাপটি ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Post Views: 234




