আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বন্য হাতি লোকালয়ে ঢুকে ঘর-বাড়িতে তাণ্ডব চালিয়ে বসতঘর ভাঙচুরও ঘরের মালামাল নষ্ট করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার(২১ জুন) দিবাগত রাতে আনুমানিক ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মহাদেব পুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১থেকে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ক্বারী আইয়ুব জানান, শুক্রবার দিনগত রাত ৪টার দিকে বন্যহাতি দল ৭নং মোহাম্মদ পুর গ্রামের মহাদেব পুর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মো, আবদুস শুক্কূরের ঘরে ৫ বস্তা চাষের ধান খেয়ে বসত ঘর ভেঙ্গে গাছপালা নষ্ট করে। আবদুস শুক্কুর পরিবারের সদস্যদের আত্মচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে প্রতিরোধ করলে বন্যহাতির দল পাহাড়ের দিকে চলে যায়। এদিকে রাত হলেই হাতির পালের ভয়ে লোকজন তটস্থ থাকে। হাতির পাল বারবার লোকালয়ে প্রবেশ করে আক্রমণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতি প্রতিরোধের উদ্যোগ চোখে পড়ছে না। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মালামালের টাকা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব শেষ করছে। এ নিয়ে সচেতন মহলে নানা ক্ষোভ সৃষ্টি করছে।
বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোয়াব আলী বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার লোকজনের ঘুম নেই। প্রতি রাতে মানুষের বসত বাড়িতে হানা দিচ্ছে হাতির পাল।। লোকজনের কষ্টের শেষ নেই।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণের ঘটনাগুলো বেশ কিছু সময় ধরে চলছে। আমাদের পক্ষ থেকে চেষ্ঠা চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে। এছাড়াও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের ব্যবস্থা করা হবে।




