নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লাহাগাড়া উপজেলা সদরের জায়গা সংক্রান্তে প্রতিবাদী সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্থানীয় সম্ভ্রান্ত পরিবারের সদস্য মোঃ তৌহিদুল হক। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলনেরও অভিযোগ আনা হয় প্রতিপক্ষের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ তৌহিদুল হক নিজেই। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রবাসী নুরুল কাদের নামে এক ব্যক্তির স্ত্রী আনচার খানম লোহাগাড়ায় তৌহিদুল হকের বিরুদ্ধে গত ২০ জুন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। এসংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে জায়গা সংক্রান্তে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।
প্রতিপক্ষ এ সংবাদ সম্মেলনে মোঃ তৌহিদুল হককে অবৈধ দখলদার, জায়গার একাংশে গেইট, সীমানা প্রচীর ভেঙ্গে দেওয়া এবং গেইট নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন বলে দাবী মোঃ তৌহিদুল হকের।
এখানে উল্লেখ করা প্রয়োজন, লোহাগাড়া সদরের পুরান থানা রোড এলাকার মানুষ জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েক মাস পূর্বে একটি নালা নির্মাণ করেছেন। এ নালা সর্বসাধারণের ব্যবহার জন্য নির্মাণ করা হয়। নির্মিত নালার জায়গার মালিক বেশ কয়েকজন রয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় তৌহিদুল হকের লিখিত বক্তব্যে।
তিনি আরো বলেন, কারো ইশারায় হয়তো তাঁর বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ তাঁর মান-সম্মান ক্ষুন্ন করার জন্য বলে দাবী করেন তিনি।
মোঃ তৌহিদুল হক আরো বলেন, প্রতিপক্ষ ফৌজদারী বিধির ১৪৫ধারা মতে একটি মামলা করেছেন উক্ত জায়গার ব্যাপারে। উক্ত মামলায় তাঁকে বিবাদী করা হয়নি। এছাড়াও লোহাগাড়া থানায় বিরোধীয় একই জায়গা সংক্রান্ত্রে অপর একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিপক্ষ। গত ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এব্যাপারে লোহাগাড়া থানায় বৈঠকের সময় ও দিন ধার্য্য ছিল। কিন্তু প্রতিপক্ষ উপস্থিত হননি।
২১জুন শুক্রবার বেলা ১০টায় লোহাগাড়া পুরাতন থানা রোড নিজ কার্যালয়ে প্রতিবাদী এসংবাদ সম্মেলনের আয়োজন করেন মো: তৌহিদুল হক। তাঁর সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান।




