নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৩ জন মহানগর এলাকার ও ১০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯০ হাজার ৮৬৯ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৩২ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
Post Views: 352



