পটিয়া প্রতিনিধি: পটিয়ার বিশিষ্ট রাজনীতিক, সংস্কৃতি সংগঠক ও শিক্ষকবীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মৃণালকান্তি বড়–য়া স্বাধীনতার পরে নিজেকে সমর্পিত করেছেন দেশ গড়ার মহান কাজে শিক্ষক হিসেবে। পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রামে গ্রামে আওয়ামীলীগের সংগঠন গড়ে তুলেছেন। রাজনীতির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা বিস্তারে পৃষ্ঠপোষকতা করে গেছেন। অসহায় মানুষকে অকাতরে অর্থ সহায়তা করেছেন। তাঁর মতো স্বার্থহীন ত্যাগী মানুষ সমাজে বিরল।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া ক্লাব মিনি হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে ও প্রভাষক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু।

সভায় প্রধান আলোচক ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, প্রবীণ শিক্ষাবিদ সন্তোষ বড়ুয়া, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, প্রয়াতের অগ্রজজাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিমল কান্তি বড়ুয়া, মালঞ্চ সাহিত্য গোষ্ঠী সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাংবাদিক-গবেষক এসএমএকে জাহাঙ্গীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, শিক্ষক নেতা শ্যামল কান্তি দে, কবি-সাংবাদিক শিবুকান্তি দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, উত্তরাধিকার সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, ওয়ার্কার্স পার্টি নেতা শান্তপদ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন, সংগঠক আবদুর রহমান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে মৃণাল কান্তি বড়ুয়া স্মরণে অধ্যাপক অভিজিৎ বড়–য়া মানুর সম্পাদনায় প্রকাশিত ‘হৃদয়ে মৃণাল’ গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়।