প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা মধু ক্লাসিক্যাল একাডেমী” চট্টগ্রামের উদ্যোগে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়াম এ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন’২০২১ এর দপ্তর উপ-পরিষদের যুগ্নআহবায়ক বাবু পংকজ রায়ের সভাপতিত্বে ও নাট্যকার মোহাম্মদ হোসেনের পরিচালনায় উদ্বোধন পূর্বক চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্নআহবায়ক, আওয়ামী লীগ কেবিএম. শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর বাবু জহর লাল হাজারী।
অনুষ্ঠানের উদ্বোধক কেবিএম. শাহজাহান তার বক্তব্যে মহান ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করায় জননেত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এবং এই মহিয়সী নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত অর্জনকে বিশ্ব দরবারে প্রসারিত করতে প্রজন্মের কোমলমতি শিশুদেরকে এগিয়ে আনতে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন’২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহবায়ক আলহাজ্ব সাদেক হোসেন চৌধুরী পাপ্পুু, স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা মজুদদার, অভ্যর্থনা উপ-পরিষেদের আহবায়ক মুহাম্মাদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক মনোয়ার জাহান মনি, সদস্য এনামুল হক, বেলাল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম, জাহেদ হোসেন, শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব আব্দুল বাতেন, লুৎফুর রহমান শাকিল, ফয়সাল বাদশা,মোহাং ওমর ফারুক প্রমূখ ।
Post Views: 341



