দি ক্রাইম, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন চৌধুরীর সাথে তার নিজ বাসভবনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দদের সাথে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সময় তিনি নব নির্বাচিত নেতৃবৃন্দদের উদ্যেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা জহুর আহম্মদ চৌধুরীর নেতৃত্বের বৃহত্তর চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল প্রকার শ্রমজীবী মেহনতি মানুষ অধিকার থেকে স্বধিকার আন্দোলনে যে ভাবে ঐক্যবদ্ধ থেকে ষেসট্টির ৬ দফা, ঊনসত্তরের গণ-আন্দোলন, সত্তর এর নির্বাচন পরবর্তী একাত্তরের মুক্তিযুদ্ধের রনাঙ্গনে ঝাপিয়ে পরে বাঙ্গালী জাতিকে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, তা অনুসরণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের পূর্ণতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সড়ক পরিবহন সেক্টরে সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, দূর্ভিত্তপরায়নতাকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সভাপতি মো মিরন হোসেন মিলন, চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো আলমগীর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো বেলাল হোসেন, কার্যকরী সভাপতি মো আলী আকবর, সহ সভাপতি সুনিল দেবনাথ, এস, এম মামুন শাহরিয়ার, মো নাছির উদ্দীন, সাধারন সম্পাদক মো নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো আলমগীর, শেখ মো মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো বেলাল হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মো আবু তাহের, প্রচার সম্পাদক মো রবিউল হোসেন, দপ্তর সম্পাদক মো আবু সুলতান, সহ দপ্তর সম্পাদক সন্জীব দাশ, অর্থ সম্পাদক মো আব্বাস উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক মো আলম নাছির চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক মো জিয়াউর রহমান, সড়ক বিষয়ক সম্পাদক মো নজরুল ইসলাম রানা, শ্রম সম্পাদক এম এন ইসলাম রানা, কার্যকরী সদস্য সুজিত দাশ, মো আক্তার হোসেন সোহান, মোহম্মদ আলী,মো হাসান মাহবুব, মো বেলাল হোসেন প্রমূখ।
মতবিনিময় পরবর্তী সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরী কবর জেয়ারত শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন চৌধুরীকে ফুলেল শুভেচছা জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দরা।



