প্রেস বিজ্ঞপ্তি: প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে ধারণ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকুরী প্রত্যাশীদের কোটাবিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ, সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত সকল নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবি জানান।
উক্ত তিন দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শাহাদাত হোসেন সাব্বির, জেলা কমিটির আহ্বায়ক ও প্রথম নিবন্ধিত শিক্ষক মোহাম্মদ আফছার উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহেদা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় ইসি সদস্য মৌসুমী সুশীল, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রুহুল কাদের রুবেল, মো. ইউসুফ ও হামিদা চৌধুরী প্রমুখ। শিক্ষক সমাজের উপরোক্ত যৌক্তিক-মানবিক দাবির সাথে একাত্মতা পোষণ করেন সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।