দি ক্রাইম প্রতিবেদক: আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে মনসুরাবাদ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২২), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২১), মো. সোহেল প্রকাশ ইকবাল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪) ও আব্দুর রহমান নোবেল (২৫)।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার নগরীর খুলশী, ডবলমুরিং থানাসহ ফেনী জেলার সোনাগাজী এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত। চোর চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম, মো. সোহেল ও মো. মুন্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গ্রেফতার অন্য আসামিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন জেলা শহর থেকে মোটরসাইকেল চুরি করে। পরে মো. মুন্না তার সহযোগীদের সাহায্যে চোরাই মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে। এরপর এসব মোটরসাইকেল ‘প্রেস’ লিখে বা বিভিন্ন স্টিকার লাগিয়ে বিক্রি করার জন্য এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যেত। নাম্বার প্লেট পরিবর্তন ও বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে মোটরসাইকেল বিক্রি করত তারা। আটজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।