প্রদীপ দাশ,কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (০২ এপ্রিল )সকালে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান।
প্রধান অতিথি মোহাম্মদ শাহিন ইমরান বলেন, অটিজম সমাজের কোন বোঝা নয়, তাদের সমাজের সম্পদে পরিণত করতে হবে। তাদের পাশে থেকে লেখাপড়ার উৎসাহ দিতে হবে। বর্তমান সমাজে সরকার অটিজম সকল প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় অত্যন্ত সংবেদনশীল। প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা নিরূপণে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ ২০১৩ সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন করেছে । এই আইনের মাধ্যমে অটিজম সহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং মর্যাদা সংরক্ষণ করার বিষয় সুনিশ্চিত করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে অসচ্লছ প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আশিক আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস ও কক্সবাজার প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক।
আলোচনা সভার শুরুতে বেলুন উড়িয়ে কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান।
আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তা ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, অরুণ উদয় স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।




