চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল আজ বুধবার(২৭ মার্চ )সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। অনৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হক এর সঞ্চালনায় চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্টুরেন্ট ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যখনই সমাজ রাষ্ট্র সবক্ষেত্রে অনিয়ম অসঙ্গতি ও নির্যাতন নিপীড়ন ও জোর জবরদস্তি বেড়ে যায়, তখনই গণমাধ্যম একমাত্র নিয়ামক শক্তি হিসেবে ভুমিকা পালন করে। এই ক্ষেত্রে সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে। শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।

তিনি আরো বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আড়াই মাস সময় অতিবাহিত হচ্ছে। আমার কাছে চকরিয়া পেকুয়া উপজেলার জনগণের আশা আকাঙ্খা এখনো অনেক বেশি। আমি জনগণের আশার প্রতিফলন দিতে চাই। সেইজন্য সবার আগে দরকার এই জনপদের সাংবাদিকদের সহযোগিতা।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সত্য ও সুন্দরের পক্ষে কলম ধরবেন। যে সংবাদের কারণে চকরিয়া পেকুয়া ক্ষতিগ্রস্ত হয়, সে-ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন। সবসময় ইতিবাচক ভালো সংবাদ পরিবেশন করুন, এটাই আমাদের কাম্য।

এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ইফতার মাহফিলের আলোচনা সভায় আবারও ঘোষণা দেন কথা দিয়েছিলাম, চকরিয়া প্রেসক্লাবকে স্থায়ী ভবন উপহার দেব। ইনশাআল্লাহ আমি সেই ওয়াদা পুরণ করবো। সাংবাদিকদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করবো। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্যও স্থায়ী ঠিকানা গড়ে দেব।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভা পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চকোরী সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন,চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি চেয়ারম্যান আজিমুল হক আজিম, বিউবো আবাসিক প্রকৌশলী মোঃ নুরুন্নবী, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেরাজ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন, চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু, প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক, পৌর কাউন্সিলর মুজিবুল হক ও ইফতেখারুল ইসলাম হানিফ, আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোছাইন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ প্রমূখ।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক। ইফতার মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।