নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় লেগুনা ও ব্যাটারীচালিত রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিক্সাচালক মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলা সদরে জমিদার পাড়া এলাকায় গতকাল মঙ্গলবার (২৬ মার্চ)বেলা সাড়ে ৩ টায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মোটরচালিত রিক্সাচালকের নাম মোঃ আব্দুল মজিদ (৩৩)। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগর আকবর আলী সওদাগর পাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র ও দু’সন্তানের জনক।

দূর্ঘটনার পর লোকজন তাকে নিয়ে যায় উপজেলা সদরের বেসরকারী এক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৯টায় মৃত্যু বরণ করেন।আজ বুধবার (২৭ মার্চ)সকালে জানাযার নামাজের পর পারিবারিক করবস্থানে দাপন করা হয়।

সাবেক মেম্বার সিরাজুল ইসলাম জানান, আব্দুল মজিদ অন্তত তিন মাস পূর্বে ওমান হতে দেশে ফিরে আসেন। সংসারের তাগিদে তিনি বেটারীচালিত রিক্সা চালাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েন।