ক্রাইম প্রতিবেদক: চন্দনাইশ পৌরসভার মেয়র মুঃ মাহাবুবুল আলম’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ৮ জন কাউন্সিলর। এটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য গেজেটেড কর্মকর্তা নিয়োগ করেছে স্থানীয় সরকার বিভাগ।

মেয়রের বিরুদ্ধে বিধি নিষেধ পরিপন্থি কার্যকলাপ, দূর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, ইচ্ছাকৃত অপশাসন, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগে সভা করে সিদ্ধান্ত নিয়ে কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের প্রেক্ষিত এই আদেশ জারি করা হয়।

গত ২৪ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ সচিব মোঃ আব্দুর রহমানের স্বাক্ষরিত পত্র মারফত বিষয়টি জানা যায়।

অনাস্থা প্রস্তাব গ্রহণ করে আদেশ নামায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (২) অনুযায়ী প্রয়োজনীয় কার্যধারা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন প্রেরণে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালককে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন।

গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত মেয়রের বিরুদ্ধে ১৬ জানুয়ারি কাউন্সিলরদের আনীত অভিযোগ পত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির কতিপয় অভিযোগে ও অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নির্দেশনা প্রদান করে স্থানীয় সরকার বিভাগের সচিবকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ মাধ্যমে বিধি মোতাবেক এই আদেশ জারি হয়েছে বলে জানা যায়।

কোর্ট ফি সংযুক্ত কাউন্সিলদের অভিযোগের অনাস্থা কার্য বিবরণী দাখিল সংক্রান্ত পত্র মারফত জানা যায়, চন্দনাইশ পৌরসভার মেয়র মুঃ মাহাবুবুল আলম এর স্বজনপ্রীতি ও দূর্নীতির কারণে এলাকাবাসীসহ নির্বাচিত জনপ্রতিনিধিগণ অতিষ্ট। বিগত ২০১১ সালে সাবেক মেয়র আইয়ুব কুতুবী কিচেন মার্কেট নির্মাণের সিদ্ধান্তে ৫৪টি দোকান থেকে গড়ে ৪৮ হাজার টাকা করে নিয়ে মার্কেট নির্মাণ না করে সর্বমোট ২৫ লক্ষ ৯২ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি ক্রয় করেন মেয়র। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়াম নির্মাণে ৭ কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদার পছন্দ না হওয়ায় টাকা ফেরত চলে যায়। এই কাজে ৭ লক্ষ টাকার গাছ কর্তন করে পরিষদের সিদ্ধান্ত ছাড়া তিনি নিজেই আত্মসাৎ করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে মেয়র নিজেই টেন্ডার দিয়ে কাজ ভাগিয়ে নেন। ওই কাজে প্রকল্পের ১০ কোটি টাকার যাবতীয় মালামাল নিয়ম বহির্ভূত ভাবে ক্রয়সহ নানান দূর্নীতি করেন। মেয়রের নিজস্ব লোকের ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে প্রকল্প বাস্তবায়ন, অল্প মূল্যে জমি ক্রয় করে অতিরিক্ত মূল্য বিল করেন, বিভিন্ন ব্যাংক একাউন্ট থেকে কর্মচারী দিয়ে টাকা তুলে সেবার অতিরিক্ত মূল্য আদায়, সকল কাজের বিলে ঘুষ গ্রহণ, আত্মীয়-স্বজনকে ঘুষের মাধ্যমে নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতসহ ১১টি অভিযোগ তুলেন কাউন্সিলরগণ।

গত ২৯ অক্টোবর ২০২৩ ইংরেজী তারিখে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবু তৈয়বের সভাপতিত্বে সভা আহবান করে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তারা।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য মেয়র মুঃ মাহাবুবুল আলমকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।