প্রেস বিজ্ঞপ্তি: ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় শিক্ষার্থীদের সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মাঠে প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ডিসপ্লে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ডেপুটি কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনাপর্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও শিক্ষকদের বক্তব্য শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ মেজর মোঃ নাসির উদ্দিন মাহমুদ, এইসি।
সবশেষে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।




