সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সিএনজি চালিত অটো রিক্সার সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আব্দুস সবুরকে আর্থিক সহায়তা দিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন। গত সোমবার (২৫ মার্চ) গভীর রাত ২টার দিকে ইউএনও মিল্টন বিশ্বাস সবুরের নিজ বাড়ি পশ্চিম ঢেমশা ইউনিয়নে গিয়ে শোকাহত পরিবারের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, লাশের কবরসহ তাৎক্ষনিক খরচের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা পরিবারকে দেয়া হয়েছে। পাশাপাশি বাড়ি তৈরীর জন্য টিন, স্ত্রীকে আর্থিক সচ্ছলতার জন্য সেলাই মেশিনসহ সরকারি সকল ধরনের প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা আগামীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে।

এ সময় সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, গভীর রাতে সবুরের লাশ বাড়ি আনা হলে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কিছু আর্থিক সহায়তা পরিবারকে প্রদান করেছি। আগামীতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া আমি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে এসে অসহায় পরিবারকে আর্থিক ও সামগ্রিক সুবিধা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কলঘর নামক স্থানে সিএনজি চালিত অটো রিক্সার সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ ইছামতি আলী নগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে অটো রিক্সা চালক আব্দুস সবুর।