আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বটতলীস্থ দারুত তাকওয়া লি তাহফিজিল কুরআনিল কারীম এর হিফয সমাপনী ছাত্রদের পাগড়ী-,সনদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (০৬) মার্চ বিকেলে মাদরাসা হলরুম প্রাঙ্গণে মাদরাসা পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে হাফেজ হেলাল বিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব কামাল উদ্দীন সওদাগর।প্রধান আলোচক ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর,আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন,দৈনিক সাঙ্গু ও কালবেলা আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দীন সওদাগর, অভিভাবক সদস্য ছাবের আহমেদ,প্রবাসী মহিউদ্দীন,প্রবাসী ব্যবসায়ী কামাল উদ্দীন,সোস্যাল ইসলামী ব্যাংক বটতলী শাখার ম্যানেজার মোঃ ইসমাইল। অতিথিদের আলোচনা শেষে তাদের নিজ হাতে উনত্রিশ জন হিফয সম্পন্ন করা ছাত্রদেরকে পাগড়ী-সনদ প্রদান করে।
দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদরাসার পরিচালক হাফেজ মহিউদ্দীন বলেন, ২০১৫ সাল থেকে দীর্ঘ নয় বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই বছর ২৯ জন ছাত্র কুরাআনে হাফেজ হয়ে তাদেরকে আজকে বিদায় দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বিগত নয় বছরে এই পর্যন্ত ১৩৬ জন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে কুরআন হিফয শেষ করেছেন।সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল।
অনুষ্ঠান শেষে প্রধান আলোচক মাওলানা মুফতি আবুল হোসেনের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
Post Views: 268




