প্রেস বিজ্ঞপ্তি: বিপিডিবি’র অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির সাধারণ সভা গতকাল শনিবার (০২ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঅবিকক সমিতির প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মোঃ আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদসহ বিদ্যুৎ খাতের সাবেক ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির বার্ষিক সাধারণ সভায় মহাসচিবের প্রতিবেদন উপস্থাপন করেন বিউবো’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বাঅবিকক সমিতির চেয়ারম্যান খান মঞ্জুর মোর্শেদ।
অনুষ্ঠানে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিউবো’র সাবেক পরিচালক জনসংযোগ এ এস এম বজলুল হক।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী হিসেবে বিউবোসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন অন্যান্য দপ্তর ও সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিউবো’র সাবেক প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম ও সাবেক নির্বাহী প্রকৌশলী ফেরদৌসী বেগম।
উল্লেখ্য, বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি-র সাধারণ সভা-২০২৩-এ ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বগুড়া শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




