কুষ্টিয়া প্রতিনিধি: রাজনৈতিক মদদপৃষ্ট একটি কুচক্রী মহলের নগ্ন থাবায় অবৈধ ভাবে তালা ভেঙে দখল হয়ে যাওয়া কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবকে উদ্ধারে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে। সেই সাথে অনিয়মতান্ত্রিক ও এক পক্ষ ভাবে ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাচন প্রতিহত করার জন্য বিজ্ঞ আদালতের কাছে সাময়িক নিষেধাজ্ঞা চাওয়া হলে আদালত বিষয়টি আমলে নিয়েছে। মামলা নং ২৮ তাং ২৮-০২-২৪ ইং।

বিজ্ঞ ভেড়ামারা সহকারী জজ আদালত ইতোমধ্যে অনিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনে জড়িত উৎসাহী ৪ ব্যক্তিকে কেন ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাচন সাময়িক ভাবে বন্ধ করা হবেনা মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরন করেছে। আদালতের নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে তাদের কাছ থেকে যৌক্তিক উত্তর চেয়েছেন। কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার মোছাঃ শাম্মি শিরীন সিনিয়র মৎস্য কর্মকর্তা, ভেড়ামারা উপজেলা, নির্বাচন কমিশনের সদস্য ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, ভেড়ামারা। নির্বাচন কমিশনের সদস্য মোছাঃ শাহানাজ ফেরদৌসী, সিনিয়র অতিরিক্ত কৃষি কর্মকর্তা ভেড়ামারা কুষ্টিয়াসহ ৪ জন।

উল্লেখ্য, ঐতিহ্য বাহী ভেড়ামারা প্রেসক্লাব ১৯৭২ সালে ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শক্তিশালী গঠনতন্ত্র মোতাবেক ৩ বছর মেয়াদি কমিটি কখনো ভোটের মাধ্যমে কখনো সর্বসম্মতিক্রমে গঠিত হয়। এভাবে চলমান কমিটি থাকাবস্থায় গত ১৯ জুলাই ২২ ইং তারিখে বিকেলে রাজনৈতিক মদদে প্রেসক্লাবের তালা ভেঙে একটি সংঘবদ্ধ চক্র পেশীশক্তির মাধ্যমে ভেড়ামারা প্রেসক্লাব দখল করে পরে প্রেসক্লাবের লোগো ব্যবহার করে সম্পুর্ন অন্যায়ভাবে একটি ভুয়া কমিটি গঠন করে। এ বিষয়ে প্রকৃত কর্মরত সাংবাদিক বৃন্দ চরম বিপর্যয়ের ভেতর পড়ে ফলশ্রুতিতে পেশাজীবি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

এ বিষয়ে লিখিত ও অলিখিত ভাবে প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাহায্য প্রার্থনা করা হয়। তারা বিষয়টি দেখছি পর্যন্তই সীমাবদ্ধ রাখে। এভাবে চলতে চলতে স¤প্রতি কর্মজীবী সাংবাদিকদের এড়িয়ে দখলদার প্রেসক্লাবের অবৈধ কমিটি কথিত একতরফা নির্বাচনের নামে প্রহসন মুলক একটি কমিটি গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে সাংবাদিক দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক, সম্পাদক ও ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ভেড়ামারাতে মামলা দায়ের করেছেন মামলা নং-২৮ তাং ২৮ -০২-২৪ ইং।