গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ আজকের জনবানী পত্রিকার পঞ্চাম প্রতিষ্ঠা বাষির্কী গতকাল শুক্রবার (০১ মার্চ) বিকালে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।,
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, ওয়াকার্স পার্টির সভাপতি আব্দুল মতিন মোল্লা।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কবির রাসেল।
রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ ,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, দৈনিক আজকের জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক কালা মানিক দেব , প্রেস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মামুন হাসান, সাংবাদিক সুমন সরকার, মোহাম্মদ সাবু প্রধান, এস এম ফকির, নাদিরা সরকার, জোবাইদুর রহমান সাগর,জাফর ইকবাল রানা আহাদ মাহমুদ ও রতন ঘোষ প্রমূখ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণের পর, কেক কর্তন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।




