বনানী (ঢাকা) প্রতিনিধিঃ বিএনপি রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার দেখে ঢাকা বনানী থানা বিএনপির নেতা এমএ গাফফার রিপন দেশ ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দিলেন। দেশ ছেড়ে যাওয়ার সময় বিএনপি নেতা রিপন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুকে একটি ছবি শেয়ার করে তাতে লিখেন, “দেশটা তোমার আর তোমার বাপের তাই আর টিকতে পারলাম না তবে মনের দিক থেকে জাতীয়তাবাদের আদর্শিক যুদ্ধ’টা সব সময়’ই চলবে”। গুডবাই বাংলাদেশ ফ্রম নিউজিল্যান্ড।’
গতকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ড পৌঁছে তার ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায় তিনি অকল্যান্ডের একটি জায়গায় একগুচ্ছ হাঁসকে খাবার দিচ্ছেন।
এমএ গাফফার রিপন এর এই ভিডিওকে কেন্দ্র করে আল সিরাজী নামক আরেক বিএনপি নেতা রিপনকে ট্যাগ করে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি ‘দি ক্রাইম’ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“বিএনপির ভবিষ্যৎ অন্ধকার দেখে, ঢাকা উত্তরের সচিবের পিএস গতকাল বাংলাদেশ ছেড়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমিয়েছে। এখন তিনি বিএনপির ভিডিও না করে হাঁস কবুতরকে খাবার দিচ্ছে। নাম তার এমএ গাফ্ফার রিপন মনটা তার অধিক কৃপন, যাবার বেলায় এক বারও বলে গেল না। ওকে আর মামলা দিতে পারবে না হাসিনা।”
আল সিরাজীর সেই ফেসবুক পোস্টে এহসানুল হক আহাদ নামক একজন প্রথম কমেন্টে লিখেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কান্ড -জ্ঞানহীন এই দলের সাথে থেকে লাভ নেই।’
এমএ গাফফার রিপন বনানী থানা বিএনপির একজন সিনিয়র নেতা এবং সাংবাদিক। রাজনৈতিক মামলায় একাধিকবার জেল খেটেছেন তিনি।




