গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় সরকার পাম্পের সামনে ঢাকা রংপুর মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ১২ বছরের শিশু মাহমুদ। আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারী)সকালে ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘঠনা ঘটে।
স্থানীয়রা জানান,শিশু মাহমুদ (১২) মায়ের সঙ্গে রাস্তা পারাপারে জন্য অপেক্ষায় থাকা কালে মায়ের অজান্তে রাস্তা দৌড় দিয়ে পার হওয়ার সময় অপর দিক থেকে আসা (বগুড়া ট ১১-১৬৫৩) রাইন মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশু মাহমুদ মৃত্যুবরণ করে। শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পরিবার সদস্যরা ।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা ,এসময় গাড়ী ভাংচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটির চালককে আটকে করে পুলিশী হেফজতে নেয়। এরপর ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পৌর কাউন্সিলর মতিয়ার রহমান জানান, নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে থানা পুলিশ।




