ইউসুফ হোসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজলার মহেশ্বর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুরায়ারিয়া ইউনিয়নের মহেশ্বর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও ৩৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পরিচালিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলসনগর মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান শিমুল,আককাস আলী, আবুল কাদের শৈনা, আদম আলী, কামরুল হাসান সোহেল, আব্দুল হালিম, নুরন্নবী সহ ,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ প্রমুখ।
Post Views: 239




