ইউসুফ হোসাইন লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে নারীসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মন্ডলপাড়া গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার বৈদ‍্যনার্থপুর ( মন্ডলপাড়া) গ্রামের ফজলু মন্ডলের ছেলে মমিনুল ইসলাম মন্টু (৩৫) ও ফিরোজ হোসেন (৩০), সুমনের স্ত্রী মলি খাতুন (২৫)।

স্থানীয়রা জানান, আহতদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার মিন্টু ও কিতাবের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পযার্যে তিনজনকে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, এখন পর্যন্ত উভয় পক্ষের কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।