লালমনির হাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রফিউল ইসলাম টুকলুর (৩৩) লাশ ফেরত দেওয়া হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গারপাড়া এলাকায় ১ নাম্বার সীমান্ত পিলারের কাছে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। এরপর তার লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ।
Post Views: 228




