গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর বাজারে প্রাইভেটকার চাপায় নিহত ২, আহত ৪ জন। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- (৪৫) ধর্মপুর এলাকার নরেন (৪৫) এবং প্রতাপ (৩০) তারা একই এলাকার মহেন্দ্র’র ছেল।
স্থানীয়রা আহতদের দ্রুত সিএনজিযোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপ এর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি আটকে রেখেছে স্থানীয়রা।
এ রিপোর্ট লেখাকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
Post Views: 341




