প্রেস বিজ্ঞপ্তি: সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম আষ্ণলিক কমিটির সভাপতি এম জসিম উদ্দিন রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস এর সঞ্চালনায় চট্টগ্রাম আঞ্চলিক ও মহানগর, উত্তর-দক্ষিণের সমন্বয়ে ১২ দফা দাবিতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মো মিরন হোসেন মিলন।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন- চট্টগ্রাম অঞ্চলে সড়ক খাতে কর্মরত শ্রমিকদের একদিকে ট্রাফিক পুলিশের নো-পার্কিং, প্রতিবন্ধকতার নামে মামলা দিয়ে হয়রানী ও জাতীয় ভিত্তিক একটি ফেডারেশনের অন্তর্ভুক্তির বলয়ে নগরী ও জেলার বিভিন্ন টার্মিনাল /পার্কিং এলাকায় লাইন পরিচালনার আড়ালে ওয়েবিলের নামে চাঁদাবাজি, নির্যাতন-নিপীড়ন অন্যদিকে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে চট্টগ্রাম বিআরটিএ অফিসের হয়রানী-দূর্নীতি, শ্রমিক নেতার মুখোশধারী দালালদের দৌরাত্বে কর্মময় জীবন দূর্ভিসহ হয়ে পড়েছে পরিবহণ শ্রমিকদের। চট্টগ্রাম অষ্ণলে সড়ক পরিবহন শ্রমিক লীগের গতিশীল নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে নিজেদের ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন রুবেলের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় পরিবহণ শ্রমিক লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দায়েরকৃত অবান্তর সাজানো মামলা প্রত্যাহার করে মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বক্তারা বলেন- নগরীতে চালকদের কর্মসংস্থানের অপকৌশলে শ্রমিক সংগঠনের ব্যানারে চার হাজার অটোরিকশার নতুন নাম্বার দাবিকারীদের অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে দূর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আইনী প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। সভা শেষে সর্বসম্মতিক্রমে উত্থাপিত ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা ও সাম্প্রতিক সময়ে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের মাঝে সচেতনতামূলক সভা এবং সুরক্ষা সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহ্বায়ক মো নুরুল আলম লেদু, মো বখতিয়ার উদ্দীন, মো হারুনুর রশিদ রনি, বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ সভাপতি মো মুজিবদৌল্লা চৌধুরী, সুনিল দেবনাথ, মো বেলাল হোসেন ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো ইমরান মিয়া, সহ সাধারণ সম্পাদক মো আব্দুল মতিন রুবেল, মো আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক দিলীপ সরকার, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ মুন্সী, প্রচার সম্পাদক মো বেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো নুরুল আমিন, উত্তর জেলা শাখার সভাপতি মো আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো রফিক, দক্ষিণ জেলা সভাপতি মো আবু হানিফ, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাঈল সরকার বেলাল, অর্থ সম্পাদক মো আবুল হাসেম, সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা মো মাসুদ, মো ছৈয়দ, মো খোকন, আলম নাছির চৌধুরী, মো খোকন, শান্তি বাবুল প্রমূখ।