রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভার পরিস্কার পরিচ্ছনতা রাখার নতুন উদ্যোগ পরিদর্শন করছেন পৌর মেয়র।
রোববার (৩০ জানুয়ারি) সকালে রাউজান পৌরসভার কার্যলয়ের সামনে অপচনশীল ময়লা আর্বজনা ক্রয় কার্যক্রমের সাথে দরিদ্র পরিবারের আয়ের উৎস পরিদর্শন করেন পৌর মেয়র। এ সময় তিনি বলেন, এ কর্মসুচিতে দরিদ্র পরিবারের শতাধিক নারী ও পথশিশু অপচনশীল ময়লা আর্বজনা বস্তাভর্তি করে বিক্রয় করার জন্য নিয়ে আসেন। এতে বস্তা প্রতি ২শ টাকা করে আয় করছে।
রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় ভাড়া বাসায় বসবাসকারী মহিলা আনজুমা বেগম বলেন, পরিস্কারের পাশাপাশি দরিদ্র পরিবারের শতাধিক নারী ও পথশিশুর টাকা আয়ের একটি পথ হয়েছে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছনতা রাখতে এটি একটি নতুর উদ্যোগ। এ উদ্যোগের ফলে পৌরসভা যেমন পরিস্কার পরিচ্ছন্ন থাকছে তেমনি দ্ররিদ্র মানুষের আয় বেড়েছে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নুরুল আলম, আসগর চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আরমান সিকদার প্রমুখ।
উল্লেখ্য, রাউজান পৌরসভার অপচনশীল ময়লা আর্বজনা ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, সাংসদ ফজলে করিম চৌধুরী। উদ্বোধনের পর পর রাউজান পৌরসভায় ময়লা আর্বজনা ক্রয় কার্যক্রম চলে আসছে।



