খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ৬০০ পিচ ইয়াবাসহ মো. এনাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। শনিবার(১৩ জানুয়ারি) রাতে উপজেলার লেকপাড় সুকেন্দ্রপাড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. এনাম পার্শ্ববর্তী ভূজপুর থানার ২ নং দাতমারা ইউনিয়নের কাঞ্চনা গ্রামের মো. মকবুল আহাম্মদ ও হোসনে আরা বেগমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকের বিরুদ্ধে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 203




