প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাউজানের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী শুধু উন্নয়ন কর্মযজ্ঞেই নিজেকে ‘পাইওনিয়ার’ করেননি, রাউজানের প্রতিটি ইউনিয়ন পরিষদকে দৃষ্টিনন্দন এবং প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় স্থাপন এবং দলের ফান্ড বৃদ্ধির ব্যবস্থাসহ নানা সৃজনশীল মননশীল কাজে বাংলাদেশে ‘মডেল এমপি’ হিসেবে নিজেকে পরিগণিত করেছেন। নিজ আসনের পৌরসভাকে বাংলাদেশের ১নং গ্রেডে উন্নিতকরণসহ বহুমুখী কর্মকান্ডে রাউজানকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন।
আজ বুধবার (০৩ জানুয়ারী) দুপুরে ফজলে করিম চৌধুরীর পক্ষে জনসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় বাাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ সদস্য ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান আলোচক ছিলেন সাংবাদিক ইউনিয়ন নেতা সৈয়দ আলমগীর সবুজ।
অন্যদের মধ্যে আলোচনয় অংশ নেন রাউজান উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজম রাশেদ, বাগোয়ান ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সোহেল, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেঃ ইয়াসিন, মোঃ সেলিম, মো দিদার, সম্রাট দেবনাথ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ভূপেশ বড়ুয়া বলেন, আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবিএম ফজলে করিম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।




