নিজস্ব প্রতিবেদক: মিরসরাই রেঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে অবৈধ পন্থায় পাচারের সময় ২৬৯.৭১ ঘনফুট চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে চট্ট:মেট্টো:ট:১১-৮৯৬৪ চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক করেন।
করেরহাট এর সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনার সময় সন্দেহজনক ত্রিপল মোড়ানো ট্রাক নং-চট্ট:মেট্টো:ট:১১-৮৯৬৪ সংকেত দিয়ে থামানোর চেষ্টা করা হলে সংকেত অমান্য করে ট্রাকটি ঢাকামুখী দ্রুত গতিতে চালাতে থাকে।
তাৎক্ষনিক টহলটিম পিছু পিছু ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে ধুমঘাট চেক স্টেশনের সহযোগীতায় বারৈয়ারহাট এলাকায় ট্রাকটি আটকাতে করতে সক্ষম হয় এবং তাৎক্ষনিক তল্লাশী করে বিপুল পরিমান গামার চিড়াইকাঠ জব্দ করা হয়। যার কোন বৈধ কোন টিপি না থাকায় বনজদ্রব্য বোঝাই ট্রাকটি জব্দ করে মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসা হয়। জব্দকৃত কাঠ পরিমাপ করে ৮১৭ টু:=২৬৯.৭১ ঘনফুট।




