নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পানবরজে বন্যহাতির আক্রমণে সাহাব মিয়া (৭০) নামে বৃদ্ধ এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে নিকটস্থ বনাঞ্চল থেকে বেরিয়ে আসা বন্যহাতি পানবরজে আক্রমণ করে। ঘটনাস্থলেই এ কৃষক প্রাণ হারায়। কৃষক সাহবে মিয়া তার পানের বরজ দেখতে গিয়েছিলেন সেখানে।
তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের সিকদার পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র বলে জানা গেছে।
চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। বন্যহাতির আক্রমণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান চেয়ারম্যান।
Post Views: 302




