ঈদগাঁও প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় মালবাহী কার্ভাড ভ্যানের চাপায় নুরুল ইসলাম ভুট্টো নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর)বিকেল এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

এ সময় জমির উদ্দিন নামের আরো এক সহকর্মী গুরুতর আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম ভুট্টো ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার ইসহাক আহমেদের ছেলে এবং অপর জনের বাড়িও ডুলহাজারা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নুরুল ইসলাম ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার, অপরজন একই ব্যাংকে কর্মরত ছিলেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ী দু’টি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তাদ্বয় এলাকা থেকে ঋণের টাকা উত্তোলন করে বাইক নিয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল। এ সময় কক্সবাজার মুখী একটি কার্ভাডভ্যান যার নং ঢাকা মেট্রো ট-১৫-২৩০৬ বাইকে থাকা দুই ব্যাংক কর্মকর্তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ডুলহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রেরণ করলে মাঝপথে নুরুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তাদের এক সহকর্মী বোরহান উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে জানিয়ে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছিল। মৃত্যুর সংবাদ তার দৃষ্টিগোছর হয়নি বলে জানান ওসি।