আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) ‘ইয়ংওয়ান কেইপিজেড মেডিকেল কমপ্লেক্স’ নামে ৫শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে “ইয়নসেই ইউনিভার্সিটির সহযোগিতায় ইয়ংওন কেইপিজেড মেডিকেল কমপ্লেক্সের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান” শিরোনামের একটি অনুষ্ঠানের পর হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
কেইপিজেড কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন বিডি লিমিটেড বর্তমানে ১৫টি বিনিয়োগকারী কোম্পানির অধীনে ৪৩টি কারখানায় ৩০ হাজার কর্মী রয়েছে। সম্পূর্ণরূপে চালু হলে ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরই মাঝে কেইপিজেড একটি মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ দ্বারা সমর্থিত একটি আন্তর্জাতিক মানের মেডিকেল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে, দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয় এই অত্যাধুনিক চিকিৎসা প্রকল্প প্রতিষ্ঠার জন্য সমস্ত ধরণের প্রযুক্তিগত সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। এই প্রকল্পটি হবে দক্ষিণ চট্টগ্রামের একটি অত্যাধুনিক মেডিকেল কমপ্লেক্স যেখানে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা কাজ করবেন।
এই প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং বলেন, প্রাথমিক লক্ষ্য হলো কোরিয়ান ইপিজেডের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের উচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করা। এটি ধীরে ধীরে কেইপিজেডের আশেপাশের এলাকার জনগণকে সেবা দানের জন্য প্রসারিত করা হবে। সাথে সাথে হাসপাতালটি এই অঞ্চলের সামগ্রিক উচ্চ মানের স্বাস্থ্যসেবাতে অবদান রাখবে এবং বাংলাদেশের জনগণকে উপকৃত করবে। ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করার পর পর্যায়ক্রমে একটি নার্সিং কলেজ ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টিও তিনি যুক্ত করেন।
অনুষ্ঠানে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রেসিডেন্ড এবং সিইও ডঃ ডংসুপ ইউন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ ইসমাঈল খান।
অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।




