প্রেস বিজ্ঞপ্তি: ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। বরেণ্য ব্যক্তিত্ব ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ শনিবার (০৯ ডিসেম্বর) প্রেরিত এক শোক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা ও সদস্য মামুন রায়হান।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলেন।একাধারে তিনি নির্ভীক রাজনীতিক, কলামিস্ট, গণমাধ্যমের সেবক ও আইনজীবী ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আমরা আরেকজন নিবেদিত দেশপ্রেমিক অভিভাবককে হারালাম।




