চৌদ্দগ্রাম প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি মোস্তফা মনিরুজ্জামান জুয়েল এর উদ্যোগে শ্রীপুর ইউনিয়ন নালঘর বাজার কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপির নির্বাচনী অফিস উদ্বোধন ও ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি মোস্তফা মনিরুজ্জামান জুয়েল বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বলেন, ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে মুজিবুল হক এমপিকে বিজয় করার লক্ষ্যে এখন থেকে নির্বাচনী কাজ চলমান থাকবে বিশাল ভোটের মাধ্যমে আবারও মুজিবুল হক এমপিকে জয়যুক্ত করে আমরা প্রামাণ করে দিতে চাই এই চৌদ্দগ্রামের মাটি মুজিব ভাইয়ের ঘাঁটি । তাই সকলকে ঐক্যমত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য তোফায়েল আহম্মেদ।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ সেলিম এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, দক্ষিণ জেলা বর্ণ বিষয়ক সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য মফিজুর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




