জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেত্রী সামান্তা শারমিনকে ফোন করে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
সামান্তা শারমিন জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে সবুজ খান নামের এক ব্যক্তি নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) পরিচয় দিয়ে তাকে কল করেন। ফোন করার পর ওই ব্যক্তি তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। সামান্তা শারমিন বলেন, ‘হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়। শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পাই। পরে আবার ফোন করে। রিসিভ করার পর বলে, আমি সবুজ খান। বরগুনা জেলা ছাত্রলীগ। এরপর বলে, তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।’
ওই সময় সামান্তা শারমিন হুমকিদাতার কাছে জানতে চেয়েছিলেন ‘জয় বাংলা’ জিনিসটা কী। এরপরই ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সামান্তা শারমিন আরও জানান, তিনি হুমকিদাতাকে জিজ্ঞেস করেছিলেন বরগুনা জেলা ছাত্রলীগে তার পদবি কী, তিনি কোথায় থাকেন বা রাজনীতি করেন কি না, কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে বরং গালিগালাজ অব্যাহত রাখেন এবং একপর্যায়ে নিজেই ফোন কেটে দেন। যদিও ওই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।’
এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন। সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। তিনি এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এবং সবশেষ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন।
সম্প্রতি এনসিপির অন্য নেতাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু হত্যার হুমকি পাওয়ার কথা জানান। এছাড়াও গত বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটে, যাকে নুসরাত নাশকতা হিসেবে উল্লেখ করেছেন।
কোনো উত্তর না দিয়ে একপর্যায়ে সে নিজেই ফোন কেটে দেয়।’.এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি.এ ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান সামান্তা শারমিন।২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠন করেছিল।
৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।.হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু.গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু।




