মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসা স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযানটিকে মেকানিক্যাল বাহুর সাহায্যে সফলভাবে অবতরণ করানো হয়েছে। টেক্সাসের লঞ্চ প্যাড ২-এর ওপর মেকানিক্যাল ‘চপস্টিক’ বাহু ব্যবহার করে যানটিকে সফলভাবে আটকে ফেলা হয়। মহাকাশে যাত্রার ২২ ঘণ্টা পর এটি পৃথিবীতে ফিরে আসে। স্পেসএক্সের কর্মকর্তাদের মতে, এই সাফল্যের মাধ্যমে স্টারশিপের পূর্ণ পুনঃব্যবহারযোগ্যতা প্রমাণিত হয়েছে, যা ভবিষ্যতে দ্রুত ও স্বল্প খরচে মহাকাশযান পুনর্ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

এই সাফল্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার দলকে অভিনন্দন জানিয়েছেন। তবে উড্ডয়নের পরপরই টেক্সাসে প্রথম-পর্যায়ের বুস্টারটি বিস্ফোরিত হওয়ায় মিশনটি পুরোপুরি সফল হয়নি। বুস্টার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে পৌঁছায় এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট অবমুক্ত করে। স্পেসএক্সের কেট টাইস জানান, ফিরে আসার সময় বুস্টারের ইঞ্জিনগুলো দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় গাইডেন্স সিস্টেম ভুল অবস্থান শনাক্ত করে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে সেটি পানিতে পড়ার ও ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। প্রকৌশলীরা বর্তমানে এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন। এর আগে স্পেসএক্স সফলভাবে তিনটি বুস্টার ধরতে সক্ষম হয়েছিল।

১২৪ মিটার উচ্চতার এই রকেটটি মূলত চাঁদ ও মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। নাসার অর্থায়নে তৈরি এই স্টারশিপের মাধ্যমে দশকের শেষের দিকে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই অর্জনকে ‘প্রায় জাদুকরী’ বলে অভিহিত করেছেন। এবারের যাত্রায় স্টারশিপ পৃথিবীর চারপাশে ১৪ বার প্রদক্ষিণ করেছে। স্পেসএক্সের তথ্যমতে, হিট শিল্ডসহ মহাকাশযানের গুরুত্বপূর্ণ সব সিস্টেম ঠিকঠাক কাজ করেছে। ২০২৩ সালের পর এটি ছিল স্টারশিপের ১৫তম ফ্লাইট এবং কক্ষপথে দ্বিতীয় যাত্রা। আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি।