শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও শত শত নারী এই বিক্ষোভে অংশ নিয়েছেন। দিনভর মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের আশপাশে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ঝাড়ু, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকের নামফলক ভেঙে ফেলা হয় এবং সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দেন, যার ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার ঘটনাও ঘটে। একই দিনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামফলক স্থাপন করা হয়েছে।

এসব ঘটনার সময় পুলিশকে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি, যদিও আগের রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার আরও ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। দিনব্যাপী মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।