বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। একই সঙ্গে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদুল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি আদেশে স্পষ্ট করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই উভয় নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা প্রয়োগ করে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। এ ছাড়া অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকার শর্তও রাখা হয়েছে।

তিনি কর্মস্থলে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। অপর আদেশে আগের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি থাকা মেয়াদ রদ করা হয়েছে।