ক্রাইম প্রতিবেদক: ধামইরহাট পুলিশের অভিযানে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী উদ্ধারসহ চোরাকারবারী মোঃ মুনারুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে ধামইরহাট থানাধীন ০১নং পৌর ওয়ার্ডের উত্তর চকযদু বাজারস্থ সাহারা টেলিকম মোবাইল দোকানের সামনের বাসস্ট্যান্ডে হ’তে জয়পুরহাট টু নওগাঁগামী ‘‘নকশী’’ পরিবহনের বক্স থেকে ভারতীয় চোরায়পথে আনায়নকৃত মালামাল সহ তাদের আটক করা হয়।

পুলিশ সুপার নওগাঁ এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল এবং অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা ও অফিসার ফোর্স এর সার্বিক তত্বাবধানে চলমান অভিযানে ধামইরহাট থানায় কর্মরত এসআই মোঃ হারুন অর রশিদ, এএসআই মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় বিভিন্ন প্রকারে প্রসাধনী সামগ্রী উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ,৩ হাজার ,৬১৯ টাকা।

ধামইরহাট থানার এসআই মোঃ হারুন অর রশিদ জানায়, আসামী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে সু-কৌশলে ভারতীয় প্রসাধনী সামগ্রী বাংলাদেশে আনিয়া নিজ হেফাজতে রাখে এবং চড়ামূল্যে এ দেশে বিক্রি করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।