চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ ইলিয়াছ (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত ১টি সিলভার রংয়ের প্রাইভেট কার (যার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮২৭২) আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার (০৬ ডিসেম্বর) রাত ৭ টা ৪৫ মিনিটে উপজেলার চন্দনাইশ পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পক্ষিমারা ব্রীজের দক্ষিণ মাথার পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১টি সিলভার রংয়ের প্রাইভেট কার (যার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮২৭২) গাড়ি তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ ইলিয়াছ (৩১) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে কাজে ব্যবহৃত গাড়িটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো: খালেদ মোশারাফ কক্সবাজার জেলার কক্সাবাজার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চান্দুর পাড়া এলাকার মৃত মো: মোফাচ্ছেরের ছেলে ও মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার জেলার উখিয়া থানার ক্যাম্প নং-৮-ই, ব্লক নং-বি ৩৩, বালুখালী-১ এলাকার শামশু নুরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, আজ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। কাল বৃহস্পতিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।