লিটন কুতুবী, কুতুবদিয়া : কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এস,আই মোজাম্মেল পুলিশ ফোর্স নিয়ে উত্তর কৈয়ারবিল এলাকার আলমগীর মিন্টু (৪৫) নামের যুবককে সোমবার রাত ৯টায় আটক করে। সে উত্তর কৈয়ারবিল এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।

গত ২ ডিসেম্বর রাত ১১টায় সাগরে জাল বসা নিয়ে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় একই এলাকার মৃত শাকের উল্লাহর পুত্র রোকন উদ্দিনকে মারধর করে মাথায় এবং শরীরে গুরুতর আঘাত করে। প্রতিবেশীরা আহত অবস্থায় রোকন উদ্দিনকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

এ ব্যাপারে রোকন উদ্দিন বাদি হয়ে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঐ এজাহারের একমাত্র আসামী মিন্টুকে পুলিশ আটক করে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা আসামী আটকের বিষয় নিশ্চিত করেন।