প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। গত ২৩ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় এয়াকুব আলী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঝুঁকি শিশু শ্রম নিরসন এর পরিচালক ও নারীনেত্রী জিনাত আরা বেগম, আব্দুস ছমদ, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা, অর্থ সম্পাদক বিলকিছ আক্তার, কার্যকরী সদস্য মানোয়ারা, ডিডি আরসির সভাপতি শহিদুল ইসলাম সাজ্জাদ, শহিদুল আলম, মোঃ নুর হোসেন, নুরুল কাদের জুয়েল, রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন- বিত্তবান থেকে শুরু করে সবার উচিত প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসা।



