নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৭৭ জন মহানগর এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর এলাকায় ৮১ হাজার ৮৬১ জন এবং উপজেলায় ৩০ হাজার ২৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
Post Views: 580



