নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (২৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের মধ্যে ৮২২ জন মহানগর এলাকার ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১২৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮১ হাজার ১৮৪ জন এবং উপজেলায় ২৯ হাজার ৯৩৯ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জন। মৃত্যু বরণকারীর মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা যায়।