ইজাজুল, উত্তরা প্রতিনিধি: রাজধানীর উওরখান সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এই ব্যাপারে ভূক্তভোগী জমির মালিক ওয়াজেদ নিজে বাদি হয়ে উওরখান থানায় আজ শনিবার (২২ জানুয়ারি) একটি সাধারণ ডায়েরী করেন।যাহার নং ১১৩১।
সরেজমিন গিয়ে জানা যায়,উওরখান মাদারবাড়ির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের জমির পাশের জমি ওয়াজেদ নামে এক ব্যক্তির। এই জমি নিয়ে আদালতে চলামান মামলা থাকলেও কোট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, মামলা শেষ না হওয়া পর্যন্ত জমির ভোগ দখলে থাকবে জমির মালিক ওয়াজেদ এর। কিন্তুু আজ শনিবার সকালে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের নেতৃত্বে আলমগীর হোসেনসহ বেশকিছু অজ্ঞাত নামা লোকজন এসে ভুক্তভোগী ওয়াজেদের জমিতে থাকা দুটি টিনের ঘর ভেঙ্গে ফেলে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরখান থানার এস আই ওয়াসের আহত হন এবং তার ডান হাতের আঙ্গুলে চোট লাগে। পরবর্তীতে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন মিলাদ ঘটনাটি থানায় বসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী ওয়াজেদ জানায়,সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক আমার জায়গায় থাকা টিনের দুটি ছাপরা ঘর ভাঙ্গচুর চালায়। এক ভূমিদস্যু আমার লোকজনের উপর হামলা চালায় এতে করে আমার লোকজন আহত হয়।
এই বিষয় উওরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, এই রকম কিছু হয়নি। পুলিশ আহত হওয়ার ঘটনা সত্যতার প্রমাণ মিললেও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বিষটি এড়িয়ে যায়।
এই বিষয়ে উওরা জোনের উপ পুলিশ কমিশার মোশেদ আলম জানায়, বিষয়টি আমার জানা নেই।আমরা খতিয়ে দেখব।



