নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের উন্নত জীবনের জন্য সরকার বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করেই চলছে।
শনিবার (২২ জানুয়ারি) মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এলাকাবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মানবিক প্রকল্পের আওতায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, গরীব মেধাবী কোটা, খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, তরুণ প্রজন্মের আত্ম কর্মসংস্থান, গৃহহীনদের আবাসন ব্যবস্থাসহ নানামুখী জনকল্যাণ ও মানবিক কার্যক্রমের জন্য সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
কাউন্সিলর শৈবাল দাশ সুমন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক অঞ্জন দত্ত।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ইউনিটি সভাপতি মৃদুল কান্তি দাশ, ৩নং ইউনিট সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ১নং ইউনিট সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খোকন, ২নং ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার সৈকত দাশ, কোতয়ালি থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি লিটন শীল,সাধারণ সম্পাদক তারণ দাশ প্রলয়, ছাত্রলীগ নেতা শৈবাল দাশ প্রমুখ।
পরে প্রধান অতিথি অনুষ্ঠানে ৭০০শ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।



