বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীতে মহাখালীর আই.পি.এইচ স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি এবং প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য তরিফের বিরুদ্ধে স্কুলের শিক্ষক কর্মচারীসহ সবার সাথে অসদাচরণ ও বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ করা হয়েছে। স্কুলের সবার নিরাপত্তার সার্থে স্কুল কর্তৃপক্ষ বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
গত ৬ জানুয়ারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহীদুল করিম খান বনানী থানায় জিডি করেন। জিডি নং ৪২১।
জিডিতে উল্লেখ করা হয়, অদ্য ০৫/০১/২০২২ তারিখ রোজ বুধবার সময় আনুমানিক ১টা ৪৫ মিনিটে আই পি এইচ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এ কে এম জসিমউদ্দিন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে পূর্বে অবহিত না করে ক্লাস চলাকালীন সময়ে তরিফ ও নাজিম সহ কয়েকজন কে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্য প্রভাব খাটিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে।
বর্তমান গভর্নিং বডির নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে। এই সুষ্ঠু পরিবেশ কে নষ্ট করার জন্য তিনি প্রায়ই বিভিন্ন ধরনের অপততপরতায় লিপ্ত আছেন যা প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের নেতিবাচক মনোভাবের সৃষ্টি করছে। তার এধরনের কর্মকান্ডের জন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে। আরোও উল্লেখ্য যে, বিশ্বস্ত সূত্রে জানতে পারছি তিনি প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে আমাকে ভয়ভীতি দেখিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন। ইতিমধ্যে তিনি অনেক শিক্ষককে মোবাইলে হুমকি দিয়েছেন। তার এহেন কর্মকান্ড প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশের অন্তরায়।
Post Views: 492



